ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo নির্বাচনী ব্যস্ততায় প্রশাসনিক গতি কমেছে, মাঠে ও সচিবালয়ে ঢিলেমি Logo কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকেই ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo যা থাকবে জামায়েতের নির্বাচনী ইশতেহারে Logo যা থাকবে বিএনপির নির্বাচনী ইশতেহারে Logo গণভোটে রাষ্ট্রের নিরপেক্ষতা ও জনগণের সার্বভৌম অধিকার: সংবিধান, সরকার এবং হ্যাঁ/না ভোটের প্রশ্ন Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে

ইবির পাঁচ ছাত্রীকে সাময়িক বহিষ্কার, প্রভোস্টকে সরানোর নির্দেশ

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৪১:১৬ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
  • / ১০৫৭ বার পড়া হয়েছে

ইবির পাঁচ ছাত্রীকে সাময়িক বহিষ্কার, প্রভোস্টকে সরানোর নির্দেশ

এম এইচ ইলিয়াছঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে রাঁতভর ছাত্রী নির্যাতন ও ভিডিও ধারণের ঘটনায় ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরাসহ পাঁচ ছাত্রীকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে হলের প্রভোস্টকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার (১ মার্চ) বিচারপতি জে বি এম হাসান ও রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এই পাঁচ ছাত্রী হলেন, তাবাসসুম ইসলাম (ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ) সানজিদা চৌধুরী অন্তরা (পরিসংখ্যান বিভাগ), হালিমা আক্তার ঊর্মি (চারুকলা বিভাগ), ইসরাত জাহান মিম (আইন বিভাগ), ও মুয়াবিয়া জাহান (ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ)।

ফুলপরীকে নির্যাতনের ঘটনায় ভিডিও ধারণ করা হয় হালিমার মোবাইলে। সেই মোবাইল দ্রুত উদ্ধার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন হাইকোর্টের। এছাড়া ফুলপরী যাতে দ্রূত শিক্ষা কার্যক্রম শুরু করতে পারে সেটা নিশ্চিতের আদেশও দেওয়া হয়।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী গাজী মো. মহসীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

প্রসঙ্গত, হলের ভুক্তভোগী ছাত্রীর রুমে গেস্ট হিসেবে ওঠেন প্রথম বর্ষের এক ছাত্রী। ছাত্রলীগ নেত্রী তাবাসসুমকে না জানিয়ে হলে ওঠায় ওই ছাত্রীকে তার সঙ্গে দেখা করতে বলেন। কিন্তু এতে কর্ণপাত না করায় ক্যাম্পাসে তাকে বকাবকি করেন ছাত্রলীগ নেত্রী তাবাসসুম। এরপর মধ্যরাতে বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগের সহসভাপতি সানজিদা হলের গণরুমে ডেকে নিয়ে তার ৫/৬ সহযোগীসহ রাতভর ওই ছাত্রীর ওপর চালায় পৈশাচিক নির্যাতন। অশালীন ভাষায় গালিগালাজ, আলপিন ফুটিয়ে শরীরে ক্ষতসৃষ্টি ও আপত্তিকর ভিডিও ধারণ করেন ছাত্রলীগ নেত্রী সানজিদা। ঘটনাটি প্রকাশ করলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।

ট্যাগস :

ইবির পাঁচ ছাত্রীকে সাময়িক বহিষ্কার, প্রভোস্টকে সরানোর নির্দেশ

আপডেট সময় : ০৩:৪১:১৬ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩