ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

ইবির হলে উচ্চ শব্দে গান-বাজনা; লিখিত অভিযোগ

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১০:০০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
  • / ১০৬৫ বার পড়া হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলসমূহে গভীর রাত অবধি উচ্চ শব্দে গান-বাজনায় অতিষ্ঠ শিক্ষার্থীরা। পড়াশোনা ও ঘুমের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। উক্ত দূর্ভোগ লাঘবের জন্য এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর আড়াটায় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছে তারা।

আবাসিক হলের শিক্ষার্থীদের পক্ষে লিখিত অভিযোগ দেয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখ সহ কয়েকজন শিক্ষার্থী। লিখিত অভিযোগে তারা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছেলেদের হলগুলোতে প্রায়ই রাতে উচ্চ শব্দে গান বাজানো হয়। কয়েকবার নিষেধ করার পরেও তা বন্ধ হয়নি। প্রতিনিয়ত গভীর রাত পর্যন্ত গানবাজনা তথা উচ্চ শব্দে মাইক বাজানোর ফলে শিক্ষার্থীরা তাদের পড়াশোনায় মনযোগী হতে পারছে না। উচ্চ শব্দে গান বাজানোর ফলে পড়ালেখার পরিবেশ বিঘ্ন হওয়ায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ বিষয়ে হল কর্তৃপক্ষকে বারবার বলার পরও কোন সুরহা হয়নি। এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিল সভাপতি প্রফেসর ড. দেবাশীষ শর্মা বলেন, বিষয়টি নিন্দনীয়। অন্যের ক্ষতি হয় এমন কাজ করা উচিত নয় সেটা যেকোন কাজই হোক না কেন। তবে এধরনের ঘটনায় লিখিত বা মৌখিক যেকোনো ধরনের অভিযোগ যার বিরুদ্ধে আসবে তার হলের আবাসিকতা বাতিল করা হবে। আমি আগামী প্রভোস্ট কাউন্সিলের মিটিংয়ে এ বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো। প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, আমি বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করেছি। এ বিষয়ে ভিসি স্যারের সাথেও কথা হয়েছে। ভিসি স্যার দ্রুত সময়ের মধ্যে হল প্রভোস্টদের ডেকে এ বিষয়ে একটি সুষ্ঠু সমাধান করবে।

ট্যাগস :

ইবির হলে উচ্চ শব্দে গান-বাজনা; লিখিত অভিযোগ

আপডেট সময় : ১০:০০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩