ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

ইরফান ও তার দেহরক্ষী আদালতে হাজির করা হয়েছে

News Editor
  • আপডেট সময় : ১০:৫৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
  • / ১১১৮ বার পড়া হয়েছে

সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে বরখাস্ত ওয়ার্ড কাউন্সিলর মো. ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়েছে।  বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে তাদের হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত ইরফান ও তার দেহরক্ষীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে ২৭ অক্টোবর আদালতে আবেদন করে পুলিশ। সেই রিমান্ড আবেদনের শুনানি আজ হতে পারে বলে জানা গেছে। 

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় আরেক আসামি এ বি সিদ্দিক ওরফে দীপুকে গ্রেফতারের পর ২৭ অক্টোবর আদালতে হাজির করে পুলিশ। আদালত তার তিন দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেন। এর আগের দিন ইরফানের গাড়ির চালক মিজানুর রহমানকে এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি পায় পুলিশ।

এর আগে, ২৭ অক্টোবর নৌবাহিনী কর্মকর্তাকে মারধর, বিদেশি পিস্তল রাখা, অবৈধ অস্ত্র রাখাসহ বিভিন্ন অপরাধে ইরফানকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

গত ২৫ অক্টোবর রাতে রাজধানীর কলাবাগান সিগনালে এমপি হাজী মো. সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করেন ডিএসসিসি ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম। এ ঘটনায় সে রাতেই মামলা দায়েরের পর সোমবার পুরান ঢাকায় তার বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩৮টি ওয়াকিটকি, বিদেশি মদও অস্ত্র উদ্ধার করে র‌্যাব। ইরফানকে ১৮ মাস ও তার দেহরক্ষী মো. জাহিদকে ছয় মাস কারাদণ্ড দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

ইরফান ও তার দেহরক্ষী আদালতে হাজির করা হয়েছে

আপডেট সময় : ১০:৫৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০