ঢাকা ০২:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo তারেক–মোদির ঈদ শুভেচ্ছা, পূর্বের বন্ধুত্বের সেতুবন্ধনে বাংলাদেশ Logo সামনে বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম: মির্জা ফখরুল Logo ট্রাম্পের হরমুজ প্রণালি রক্ষার আহ্বানে সাড়া দিচ্ছে মিত্ররা Logo পাবনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত Logo ৯২ শতাংশ মার্কিন নাগরিক ইরান যুদ্ধ শেষের পক্ষে Logo পুলিশের সামনে সালিশে বিএনপি নেতার পিটুনিতে বৃদ্ধার মৃত্যু Logo এমপিও স্থগিত হতে পারে প্রতিষ্ঠান প্রধানদের Logo কৃষক কার্ড পাবে ১কোটি ৬৫লাখ কৃষক: মিলবে ১০ ধরনের সুবিধা Logo ইরানের উপর চাপিয়ে দেওয়া সংঘাতে বিমান শিল্পে ক্ষতি ৫৩ বিলিয়ন ডলারের বেশি Logo পদ্মা ও যমুনা সেতুতে ৩ দিনে আদায় ১৩ কোটি সাড়ে ২১ লক্ষ টাকা

ইরানের উপর চাপিয়ে দেওয়া সংঘাতে বিমান শিল্পে ক্ষতি ৫৩ বিলিয়ন ডলারের বেশি

Astha DESK
  • আপডেট সময় : ০৯:১৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • / ১০১৬ বার পড়া হয়েছে

ইরানের উপর চাপিয়ে দেওয়া সংঘাতে বিমান শিল্পে ক্ষতি ৫৩ বিলিয়ন ডলারের বেশি

আন্তর্জাতিক ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে ইরানের উপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে বিমান শিল্প ভয়াবহ সংকটে পড়েছে। দ্য ফিন্যান্সিয়াল টাইমস।

রোববার (২২ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র ৩ সপ্তাহে বিশ্বের শীর্ষ ২০টি তালিকাভুক্ত বিমান সংস্থার বাজারমূল্য থেকে প্রায় ৫৩ বিলিয়ন ডলার বা ৫ হাজার ৩শ কোটি ডলারেরও বেশি হারিয়ে গেছে।

প্রতিবেদনে মতে, যুদ্ধের কারণে পারস্য উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ বিমান বন্দর গুলোতে ফ্লাইট চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক আন্তর্জাতিক রুট বন্ধ হয়ে গেছে এবং বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল করতে বাধ্য হচ্ছে বিমান সংস্থা গুলো। ফলে কোভিড-১৯ মহামারির পর এবারই সবচেয়ে বড় আর্থিক ধাক্কা মোকাবিলা করছে এই খাত।

সংঘাত চতুর্থ সপ্তাহে পৌঁছালে বিমান সংস্থাগুলোর নির্বাহীরা জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জেট জ্বালানির দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। সাধারণত একটি বিমান সংস্থার মোট ব্যয়ের প্রায় এক-তৃতীয়াংশই জ্বালানিতে খরচ হয়, ফলে এই মূল্যবৃদ্ধি সরাসরি তাদের আর্থিক অবস্থার ওপর চাপ সৃষ্টি করছে।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, জ্বালানির এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বিশ্বজুড়ে বিমান ভাড়া আরো বেড়ে যেতে পারে। এতে সাধারণ যাত্রীদের ভ্রমণ ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক ভ্রমণে নতুন করে অনিশ্চয়তা তৈরি হবে।

এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরাও, যারা জানিয়েছে—যুদ্ধ দীর্ঘায়িত হলে বৈশ্বিক বিমান শিল্প আরো গভীর সংকটে পড়তে পারে। (সূত্র: মিডল ইস্ট আই)।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ইরানের উপর চাপিয়ে দেওয়া সংঘাতে বিমান শিল্পে ক্ষতি ৫৩ বিলিয়ন ডলারের বেশি

আপডেট সময় : ০৯:১৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬