শিরোনাম:
ইরানে রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত-চুপসে গেছে রাশিয়া
Astha DESK
- আপডেট সময় : ০৪:৩৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ১০৩২ বার পড়া হয়েছে
ইরানে রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত-চুপসে গেছে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্কঃ
ইরানের ইস্পাহানে চালানো হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় গভর্নরের কার্যালয়ে হওয়া হামলা এর কাছে অবস্থিত এ কনস্যুলেটেও আঘাত করেছে বলে জানিয়েছে রাশিয়া।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের ‘জঘন্য লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করলেও ভয়ে নির্দিষ্ট করে কোনো দেশকে অভিযুক্ত করেননি।
তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে সংঘাতের মাত্রা ক্রমাগত বাড়ছে, যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্রমবর্ধমানসংখ্যক দেশের স্বার্থ এবং তাদের বেসামরিক নাগরিকদের আক্রান্ত করছে।’ মারিয়া জাখারোভা জানান, কনস্যুলেট ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় কেউ হতাহত হননি বা গুরুতর আহত নেই।
আস্থা/এমএইচ


















