ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

ইসলামপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত 

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৫২:৪১ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / ১১১৬ বার পড়া হয়েছে

অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন— এই প্রতিপাদ্যের আলোকে ৮ মার্চ শনিবার জামালপুর জেলার  ইসলামপুর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ইসলামপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অদিদপ্তরের আয়োজনে শনিবার  সকালে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: হোসনে আরা খাতুনের সভাপত্বিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রেজুয়ান ইফতেকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন প্রমুখ।

বক্তারা বলেন, সমাজে অদম্য নারীদের এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রয়োজন। নারীদের সম্ভাবনা ও কর্মদক্ষতাকে উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করে উন্নত বাংলাদেশ গড়তে হবে। সমাজের উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে এটাই হোক সকলের অঙ্গীকার।আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

এমকে/আস্থা

ইসলামপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত 

আপডেট সময় : ০৬:৫২:৪১ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫