ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ার সাড়ে ৫ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা নেতা আটক

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:০০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
  • / ১০৪৮ বার পড়া হয়েছে

উখিয়ার সাড়ে ৫ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা নেতা আটক

জেলা প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবির থেকে সাড়ে পাঁচ লাখ ইয়াবা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫।

মঙ্গলবার (১ জুন) ভোরে বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে জি-ব্লক থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোহাম্মদ গুরা মিয়াকে (৪৫) আটক করা হয়েছে। আটক গুরা মিয়া বালুখালী ৯ নম্বর ক্যাম্পের জি-ব্লক মৃত নুর আহমদের ছেলে। তিনি ওই ক্যাম্পের সাবেক হেড মাঝি ছিলেন।

কক্সবাজার র‍্যাব-১৫ উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান,  গোপন তথ্যের ভিত্তিতে গুরা মিয়ার বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ৫ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক গুরা মিয়ার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

[irp]

ট্যাগস :

উখিয়ার সাড়ে ৫ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা নেতা আটক

আপডেট সময় : ০১:০০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১