ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Logo ইরানে রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত-চুপসে গেছে রাশিয়া Logo ধেঁয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র-ইসরায়েল Logo যুক্তরাষ্ট্রের ৬টি পারমাণবিক বোমা নিখোঁজ Logo মাদারীপুরে হত্যাকান্ডে রণক্ষেত্র: হাতবোমা বিস্ফোরণ, বাড়ি ঘরে আগুন ও লুটপাট Logo ইরান থেকে সরে আসার পরামর্শ ট্রাম্পের উপদেষ্টাদের Logo অস্ত্রের মুখে উচ্ছেদের পরদিন ঘর পুননির্মাণের আশ্বাস পেল গারো পরিবার “ফলোআপ” Logo ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমি ও মামুনের মুক্তি দাবি ১৫৬ নাগরিকের Logo রণকৌশল পরিবর্তন করলো ইরান

একদিকে স্বামীর অপারেশন অপরদিকে বাজি খেলছে স্ত্রী!

News Editor
  • আপডেট সময় : ০৭:২৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
  • / ১২০২ বার পড়া হয়েছে

একদিকে স্বামীর অপারেশন অপরদিকে বাজি মানুষের ভাগ্য যে কোনো সময় এক নিমেষে বদলে যেতে পারে। আর এরকম ঘটনা আজকাল প্রায়ই ঘটছে। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে লন্ডনের বাসিন্দা ৭০ বছরের পিটার স্মিথ এবং তার সহধর্মিণী উইনি স্মিথের সঙ্গে।

সংবাদমাধ্যম দ্য সান’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, সম্প্রতি পিটার হার্ট অ্যাটাকে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাই লন্ডনের এই বাসিন্দা ভর্তি হয়েছিলেন হাসপাতালে। চলছিল তার হার্ট সার্জারির তোড়জোড়। শুনতে অবাক লাগলেও সত্য যে, ঠিক ওই সময়ে যখন পিটার রয়েছেন অপারেশন থিয়েটারে, ঠিক তখনই বাজি খেলতে বসেছিলেন তার স্ত্রী উইনি।

আমেরিকার ইতিহাসে ভোটের রেকর্ডে ওবামাকে ছাড়িয়ে গেলেন বাইডেন

বিষয়টা এমন নয় যে উইনির জুয়া খেলার নেশা আছে। তিনি একটা নিরীহ সংখ্যার বাজি খেলেছিলেন। বেছে নিয়েছিলেন ৫টি সংখ্যা। তার পর নিয়তির মুচকি হাসিতে জিতেও যান এবং লাভ করেন পাক্কা ২৫ হাজার ইউরো।

মজার ব্যাপার হলো উইনি এই নম্বরগুলো বেছে নিয়েছিলেন তার পরিবারের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ তারিখ থেকে। যেমন, তার বিয়ের তারিখ, তার আর পিটারের জন্মদিনের তারিখ ইত্যাদি।

উইনি জানান, আপাতত তিনি পিটারকে কোভিড-১৯ পরিস্থিতির জন্য হাসপাতালে দেখতে যেতে পারছেন না, সেই উদ্বেগ থেকেই এই খেলায় মন দিয়েছিলেন।

তিনি আরো জানান, এই টাকার পুরোটা তিনি তুলে রাখবেন। যখন পিটার সুস্থ হয়ে উঠবেন এবং করোনাকালীন বিধিনিষেধ শিথিল হয়ে যাবে, তখন এই টাকাটা দিয়ে তারা বেড়াতে যাবেন।

অপারেশন শেষে পিটারের জ্ঞান ফেরার পর এই ঘটনা শুনে একই সঙ্গে যেমন অবাক হয়েছেন, তেমনি আনন্দও পেয়েছেন।

একদিকে স্বামীর অপারেশন অপরদিকে বাজি খেলছে স্ত্রী!

আপডেট সময় : ০৭:২৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০