ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এক বছরে রোহিঙ্গা শরণার্থী বাড়ল ১ লাখ ৭৯ হাজার

Astha DESK
  • আপডেট সময় : ১২:১২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / ১০২০ বার পড়া হয়েছে

এক বছরে রোহিঙ্গা শরণার্থী বাড়ল ১ লাখ ৭৯ হাজার

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

মিয়ানমার থেকে কক্সবাজারে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা এক বছরে আরও প্রায় ১ লাখ ৭৯ হাজার জন বেড়েছে।

সোমবার (১৬ মার্চ) মাসিক প্রতিবেদনে এই তথ্য জানায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

সংস্থাটি বলেছে, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত হিসাবে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ছিল ১০ লাখ ৬ হাজার ১শ ৭ জন।

২০২৬ সালের একই সময়ে এই সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৮৪ হাজার ৮শ ৬৪ জনে। অর্থাৎ এক বছরে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা এক লাখ ৭৮ হাজার ৭শ ৫৭ জন বেড়েছে।

ইউএনএইচসিআর জানায়, ১৯৯০ সাল থেকে বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ছিল ৩৯ হাজার ৫শ ২ জন। আর ২০১৭ সালের আগস্টের পর এসেছে ১০ লাখের বেশি।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

এক বছরে রোহিঙ্গা শরণার্থী বাড়ল ১ লাখ ৭৯ হাজার

আপডেট সময় : ১২:১২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬