ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খানসামায় অটোরিকশা-নসিমন সংঘর্ষ: চালক নিহত, আহত ৩ Logo রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা Logo রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ Logo কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Logo এমপির সঙ্গে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি করা নারীর বয়সের পার্থক্য ৫৭ বছর! Logo চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন নিহত Logo এসএমপি’র নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম Logo রাঙামাটিতে বন্যায় ক্ষতি সব সেক্টরে: ক্ষতিগ্রস্ত ১ লাখের বেশি মানুষ Logo ময়মনসিংহে ট্রাক-অটো সংঘর্ষে নিহত-৩, আহত-১ Logo একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

এখন নির্বাচন হলে কোন দল কত ভোট পাবে

Astha DESK
  • আপডেট সময় : ০৮:৩৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / ১১৬১ বার পড়া হয়েছে

এখন নির্বাচন হলে কোন দল কত ভোট পাবে

আস্থা ডেস্কঃ

দেশে এই মুহূর্তে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে কোন রাজনৈতিক দল কত ভোট পাবে, এমন পরিসংখ্যান উঠে এসেছে বে-সরকারি প্রতিষ্ঠানের চালানো জরিপে।

তাতে দেখা গেছে, বিএনপি সর্বোচ্চ ৪১ শতাংশের উপরে ভোট পাবে।

দ্বিতীয় অবস্থানে ৩১ শতাংশের উপরে ভোট
পাবে জামায়াতে ইসলাম।

তৃতীয় অবস্থানে ১৩ শতাংশের উপরে ভোট পাবে আওয়ামী লীগ।

৪র্থ অবস্থানে ৫ শতাংশের উপরে ভোট পাবে
ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

জরিপের ফল আরও বলছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২.৬ শতাংশ, জাতীয় পার্টি ১ শতাংশ, গণঅধিকার পরিষদ শূন্য দশমিক ৫ শতাংশ, গণসংগতি আন্দোলন শূন্য দশমিক ২ শতাংশ এবং অন্যান্য দল ৩.৩ শতাংশ ভোট পাবে।

উন্নয়ন গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ইনোভিশন কনসাল্টিং বাংলাদেশের ৮টি বিভাগে পরিচালিত জরিপে এসব তথ্য উঠে এসেছে। এতে সহযোগিতায় ছিল ব্রেন (BRAIN) এবং মুক্তচিন্তার প্ল্যাটফর্ম ‘ভয়েস ফর রিফর্ম’।

চলতি বছর সারা দেশের ৮টি বিভাগের ৬৪টি জেলায় ১৯ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত ১০ হাজার ৬৯৬ জনের মধ্যে এই জরিপ পরিচালনা করা হয়।

জরিপে আরও উঠে এসেছে, এলাকাভিত্তিক নমুনায় গ্রামীণ ৭১ শতাংশ এবং শহর ২৯ শতাংশ। পুরুষ ৫৫ শতাংশ ও নারী ৪৫ শতাংশ।

নমুনায় বয়সভিত্তিক প্রতিনিধিত্ব জেন-জি (১৮ থেকে ২১ বছর) ৩৬ শতাংশ, মিলেনিয়ালস (২৯ থেকে ৪৪ বছর) ৩৪ শতাংশ, জেন এক্স (৪৫ থেকে ৬০ বছর) ১৮ শতাংশ এবং ষাটোর্ধ্ব ১২ শতাংশ মতামত প্রকাশ করেছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে ইনোভিশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াৎ সরওয়ার জরিপের বিস্তারিত ফলাফল তুলে ধরেন।

ট্যাগস :

এখন নির্বাচন হলে কোন দল কত ভোট পাবে

আপডেট সময় : ০৮:৩৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫