শিরোনাম:
এনসিপির সঙ্গে বৈঠক বাতিল করলো মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী
Astha DESK
- আপডেট সময় : ০৯:৩১:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / ১০০৪ বার পড়া হয়েছে
এনসিপির সঙ্গে বৈঠক বাতিল করলো মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী
আস্থা ডেস্কঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের সঙ্গে ঢাকায় অবস্থানরত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর–এর নির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়েছে।
আজ বুধবার (৪ মার্চ) রাতে এক বার্তায় এনসিপির মিডিয়া বিভাগ এই তথ্য জানিয়েছে। তবে ঠিক কি কারণে বৈঠকটি হচ্ছে না সে বিষয়ে কিছুই জানানো হয়নি।
এর আগে, গতকাল মঙ্গলবার (৩ মার্চ) মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাতের বিষয়ে জানিয়েছিল দলটি। আগামীকাল বৃহস্পতিবার (৫ মার্চ) ওই বৈঠক হওয়ার কথা ছিল।













