ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

এবার সংখ্যালঘুর জমি দখলের অভিযোগ চেয়ারম্যান আলীর বিরুদ্ধে

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:২৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
  • / ১০৬১ বার পড়া হয়েছে

এবার সংখ্যালঘুর জমি দখলের অভিযোগ চেয়ারম্যান আলীর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার :

রাজবাড়ীর কালুখালি উপজেলার সাওরাইল ইউনিয়নের লাড়িবাড়ি বাজার সংলগ্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ফসলি জমি রাতের অন্ধকারে জবরদখল করে নিলো ইউপি চেয়ারম্যান ও তার লোকজন।

শুক্রবার (২৩ এপ্রিল) ভোরবেলা সাওরাইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সহিদুল ইসলাম আলী ও তার অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী অস্ত্রের ভয় দেখিয়ে একই ইউনিয়নের লাড়িবাড়ি গ্রামের মঙ্গল বিশ্বাস এর চাষের জমি দখল করে নেন।

ভুক্তভোগী মঙ্গল বিশ্বাস সাংবাদিকদের বলেন আমি পারিবারিক সূত্রে এই জমি খাই। তবে হঠাৎ গত কাল ভোর রাতে আলী চেয়ারম্যান ও তার শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী আমার জমিতে থাকা পাট সহ জমিতে চাষ দেয়। আমি ও আমার ছেলে বাধা দিলে অস্ত্রের ভয় দেখায় এবং আমার ছেলে তার মোবাইল দিয়ে ভিডিও করতে গেলে মোবাইল কেড়ে নেয়া হয়। পরে বাড়ি এসে কালুখালি থানার ওসির কাছে ফোনে জানালে তিনি অনিহা প্রকাশ করেন । পরে উপায় না পেয়ে ৯৯৯ এর কল দিলে পুলিশ ঘটনা স্থলে আসে এবং বলেন আপনারা কোন প্রকার মারামারি করবেন না। প্রয়োজনে আপনারা কালুখালি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে আমি চেয়ারম্যান ও তার অস্ত্রধারী সন্ত্রাসীদের ভয়ে লিখিত অভিযোগ দায়ের করতে পারছি না।

অভিযুক্ত সাওরাইল ইউনিয়নের চেয়ারম্যান সহিদুল ইসলাম আলীর বিরুদ্ধে জমি দখলের একাধিক অভিযোগ রয়েছে । যানা যায় তিনি সালিশের নামে মধ্যযুগীয় কায়দায় অত্যাচার করেন। কিছুদিন আগেও তিনি মধ্যযুগীয় কায়দায় শালিশের নামে অত্যাচার করায় হাজত খেটেছে।

তবে অভিযোগের বিষয় জানার জন্য সাওরাইল ইউনিয়নের চেয়ারম্যান সহিদুল ইসলাম আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায় ।

কালুখালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমানের সাথে অভিযোগের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন উক্ত বিষয়ে আমার কাছে কোন অভিযোগ আসে নাই । তবে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

[irp]

ট্যাগস :

এবার সংখ্যালঘুর জমি দখলের অভিযোগ চেয়ারম্যান আলীর বিরুদ্ধে

আপডেট সময় : ১০:২৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১