ঢাকা ১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর Logo বিএনপি’র প্রতি আমার অভিমান শুরু হতে চলেছে-রব রাজা

ওমর সানী-মৌসুমীর ছেলের রেস্তোরাঁ থেকে সিসার সরঞ্জামসহ গ্রেপ্তার ১১

News Editor
  • আপডেট সময় : ০৭:০১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
  • / ১০৭৭ বার পড়া হয়েছে

ওমর সানী-মৌসুমীর ছেলের রেস্তোরাঁ থেকে সিসার সরঞ্জামসহ গ্রেপ্তার ১১

তারকা দম্পতি ওমর সানী-মৌসুমীর ছেলের রেস্তোরাঁ ‘মন্টানা লাউঞ্জ’ থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৮ মে) গুলশানের আরএম সেন্টারে থাকা ওই রেস্তোরাঁয় অভিযান চালায় পুলিশ। এ সময় সিসা সেবনের সরঞ্জামসহ তাকে আটক করা হয়েছে। তারা সবাই ওই রেস্তোরাঁর কর্মচারী বলে জানা গেছে গুলশান থানা সূত্রে।

থানার ডিউটি অফিসার উপপরিদর্শক বজলুর রহমান বলেন, ১১ জন কর্মচারীকে আটক করা হয়েছে। তারা থানা হেফাজতে আছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। কোর্টে চালানের ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে চিত্রনায়ক ওমর সানী দেশীয় গণমাধ্যমকে জানান, ‘মনটানা লাউঞ্জ আমাদের। সাত থেকে আট মাস ধরে এটি চলছে। সিসার বিজনেস ইলিগ্যাল কোনো বিজনেস না। গুলশান-বনানীতে এটি ছাড়াও ৩০টির বেশি লাউঞ্জ রয়েছে। সিসা আমার মেইন বিজনেস না। এটা থেকে আমার রিজিক চলে না। আমি আইনের সঙ্গে শতভাগ আছি।’

গুলশানে কি শুধু একটাই লাউঞ্জ আছে? প্রশ্ন করে ওমর সানী আরও বলেন, ‘নামকরা সিসা লাউঞ্জগুলো পাঁচ-সাত বছর ধরে চলছে। আমার জানা মতে, বাংলাদেশে ২০০-৩০০ লাউঞ্জ আছে। পুরো বাংলাদেশে আজকের মধ্যেই যদি সব লাউঞ্জ বন্ধ হয়ে থাকে, তাহলে রাষ্ট্রের প্রতি আমার কোনো অভিযোগ নেই। কিন্তু পার্টিকুলারলি আমাকে টার্গেট করে যদি করা হয়ে (অভিযান) থাকে, তাহলে রাষ্ট্রের কাছে বিচার চাইতেই হবে।’

জানা গেছে, ‘মন্টানা লাউঞ্জ’ নামের ওই রেস্তোঁরাটির মালিক তিনজন। তাদের মধ্যে একজন ওমর সানী-মৌসুমীর ছেলে ফারদীন এহসান স্বাধীন। গুলশান ১ ও ২-এর মাঝামাঝি এটির অবস্থান।

astha/s.s

[irp]

ট্যাগস :

ওমর সানী-মৌসুমীর ছেলের রেস্তোরাঁ থেকে সিসার সরঞ্জামসহ গ্রেপ্তার ১১

আপডেট সময় : ০৭:০১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১