শিরোনাম:
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০১:৫৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
- / ১০৯৪ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। এতে ক্যাম্পের অসংখ্য ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সোমবার বিকেলে ওই উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছে, বিকেল সোয়া চারটার দিকে বালুখালী ক্যাম্পের ৮-ই এবং ডব্লিউ ব্লকে আগুন লেগেছে। তবে আগুন লাগার কারণ সম্পপর্কে কেউ কিছু জানাতে পারেননি।
বালুখালী ক্যাম্পের ৮-ই এবং ডব্লিউ ব্লকে আগুন রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ তানজীম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উখিয়া, রামু ও কক্সবাজার স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
রোহিঙ্গা ক্যাম্পের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দ্দৌজা জানান, দুপুরে ক্যাম্পে গুনের সূত্রপাত হয়। বিষয়টি পুলিশ, এপিবিএন, উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
























