কক্সবাজারের টেকনাফে ৭ হাজার ইয়াবাসহ আটক ২
- আপডেট সময় : ০২:২৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
- / ১০৫০ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে ৭ হাজার ইয়াবাসহ আটক ২
জেলা প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফে অটোরিকশা তল্লাশি চালিয়ে ইয়াবাসহ দুই নারী-পুরুষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।শনিবার দুপুরে উপজেলার শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া বেড়িবাঁধ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার মৃত নুর মোহাম্মদের ছেলে মো. বশির আহমেদ (৪০) ও ফয়েজ উল্লাহর স্ত্রী সাবেকুন নাহার (২৩)।
[irp]
বাংলাদেশ কোস্টগার্ড চট্টগ্রাম দক্ষিণ পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন আমিরুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের অধীনস্থ শাহপরীর দ্বীপ আউট পোস্টের কোস্টগার্ড সদস্যরা বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় সন্দেহভাজন একটি অটোরিকশার গতি রোধ করে। এরপর যাত্রীদের তল্লাশি চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া জব্দকৃত ইয়াবা ও পাচারকাজে ব্যবহৃত অটোরিকশা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
[irp]

























