ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কাবুলে দূতাবাস বন্ধ করবে অস্ট্রেলিয়া

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:১৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
  • / ১০৫২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন সেনা আফগানিস্তান ছাড়ছে। ন্যাটো বাহিনীও। কাবুলের পরিস্থিতি এখন ভাল নয়। এই অবস্থায় আগামী শুক্রবার থেকে কাবুলে দূতাবাস বন্ধ করে দিচ্ছে অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী স্কট মরিসন এই ঘোষণা করেছেন।

তিনি জানিয়েছেন, পরিস্থিতি যখন দূতাবাস খোলার অনুকূল হবে, তখন তা আবার খোলা হবে।

আমেরিকা ইতিমধ্যেই সেনা প্রত্যাহারের কাজ শুরু করে দিয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর প্রায় সব সেনাই আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে ফিরবেন। ওই দিন হল আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনের ওপর আল কায়দার আক্রমণের ২০তম বার্ষিকী।

[irp]

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মনে করছেন, আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়ছে। আমেরিকা ও ন্যাটো বাহিনী পুরোপুরি চলে যাওয়ার পর অনিশ্চয়তা আরও বাড়বে। এই অবস্থায় তিনি কোনও ঝুঁকি নিতে চাইছেন না।

আমেরিকা বেশ কিছুদিন ধরে আফগান সেনাদের প্রশিক্ষণ দিয়েছে। তারা যাতে তালেবানের মোকাবিলা করতে পারে, তার চেষ্টা করেছে। কিন্তু মার্কিন সেনা দেশে ফিরে যাওয়ার পর আফগান সরকার ও সেনা কীভাবে পরিস্থিতির মোকাবিলা করতে পারবে তা নিয়ে সংশয় আছে। সূত্র: ডয়েচে ভেলে

[irp]

ট্যাগস :

কাবুলে দূতাবাস বন্ধ করবে অস্ট্রেলিয়া

আপডেট সময় : ১১:১৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১