ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করার ক্ষমতাই নাই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের! Logo ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী Logo নির্বাচনের পর অনেকাংশ ক্ষেত্রেই মালিকানা ফিরে পেয়েছি: অর্থমন্ত্রী Logo দখলদারদের বিরুদ্ধে হামলা জোরদান করেছে ইরান Logo জ্বালানি ব্যয় মেটাতে ২ বিলিয়ন ডলার ঋণ নিচ্ছে সরকার Logo এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় করলো ইরান Logo বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি Logo জীবিত ছেলেকে মৃত দেখিয়ে মামলা: শেখ হাসিনা-কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি Logo ইউনূসের মতো অযোগ্য ও বাটপার শাসক হাজার বছরেও আসেনি-আনিস আলমগীর Logo নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ চায় আওয়ামী লীগ

কারওয়ান বাজারে দুটি ককটেল বিস্ফোরণ, সীমানা নিয়ে দুই থানার ‘ঠেলাঠেলি’

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:৩৬:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / ১১০৩ বার পড়া হয়েছে

রাজধানীর কারওয়ান বাজার মোড় এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ঘটনাস্থল নিয়ে দুই থানার মধ্যে ‘ঠেলাঠেলি’ হয়েছে।

তেজগাঁও থানা-পুলিশ বলছে, ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে কলাবাগান থানা এলাকায়। আর কলাবাগান থানা বলছে, ঘটনাস্থলটি তেজগাঁও থানা এলাকার মধ্যে পড়েছে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান খান বলেন, ঘটনাস্থল আমার থানা এলাকার মধ্যে নয়। তেজগাঁও থানা এলাকার মধ্যে পড়েছে। অন্যদিকে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল বলেন, ‘এটি আমার থানা এলাকায় পড়েনি।’

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে আগামীকাল সোমবার। এ রায় ঘোষণা ঘিরে গত সপ্তাহে ‘লকডাউন’ কর্মসূচি দেয় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ। ওই কর্মসূচি ঘিরে ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে।

ট্যাগস :

কারওয়ান বাজারে দুটি ককটেল বিস্ফোরণ, সীমানা নিয়ে দুই থানার ‘ঠেলাঠেলি’

আপডেট সময় : ১১:৩৬:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫