ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ভারত থেকে স্বাধীনতা ঘোষণা করলো মণিপুর! Logo প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ জন আটক Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক

কালিগঞ্জে ধর্ষণ দায়ে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আটক

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:৪৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
  • / ১০৫৭ বার পড়া হয়েছে

মাসুদ পারভেজ কালিগঞ্জ( সাতক্ষীরা) থেকেঃ

কালিগঞ্জে ধর্ষণ মামলায় এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ। আটককৃত আসামির নাম হাফেজ আব্দুল মজিদ (৪২)। সে শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের শওকত গাজীর ছেলে ও কালিগঞ্জের পাউখালি মাহবুবা রাজ্জাকিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার শিক্ষক।

থানা সূত্রে জানা যায়, শিক্ষক আব্দুল মজিদ শ্যামনগর উপজেলার নুরনগর মহিলা মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রীর সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

[irp]

সেই সূত্রধরে গত ১৭ এপ্রিল বিকেলে ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কালিগঞ্জের পাউখালি মাহবুবা রাজ্জাকিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় নিয়ে আসে। এরপর রাত ৯ টার দিকে ওই ছাত্রীকে শিক্ষকের শয়ন কক্ষে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরদিন ১৮ এপ্রিল সকালে ওই ছাত্রীকে মাদ্রাসা থেকে বের করে মোটরসাইকেল যোগে কালিগঞ্জের গড়ের হাট নামকস্থানে নামিয়ে দিয়ে আসে এবং বিয়ে করতে অস্বীকৃতি জানান।

পরবর্তীতে ওই ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এরপর উপ-পরিদর্শক সেলিম রেজার নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে মঙ্গলবার (২০ এপ্রিল) রাত ১০ টার দিকে মাদ্রাসা থেকে শিক্ষককে আটক করেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামিকে বুধবার (২১ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

কালিগঞ্জে ধর্ষণ দায়ে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আটক

আপডেট সময় : ০১:৪৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১