কিশোরগঞ্জে আওয়ামী নেতা আব্দুল খালেক এর ইন্তেকাল
- আপডেট সময় : ১০:৫৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
- / ১০৭৩ বার পড়া হয়েছে
রায়হান জামান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়ন আওয়ামিলীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল খালেক (৫৫) (খালেক নেতা) ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (০৯জুন) দুপুর ১টার দিকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত আব্দুল খালেক যশোদল ইউনিয়নের আব্দুর রহমান নেতার বড় ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, অদ্য দুপুর ১২টার দিকে তার নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে নিকটতম শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি চার কন্যা, তিন ছেলে, দুই স্ত্রীসহ আত্মীয়স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগ, বিএনপি,জাতীয় পার্টিসহ এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।
অদ্য বাদ এশা নামাজে জানাযা শেষে যশোদল মধুনগর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
[irp]



















