ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

কিশোরগঞ্জে হেফাজত কর্মীদের মারধরের ঘটনায় জেলা আ.লীগ কার্যালয় ভাংচুর

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:২৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
  • / ১২৭৬ বার পড়া হয়েছে
রায়হান জামান, স্টাফ রিপোর্টারঃ
সারাদেশব্যাপী হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালন কালে কিশোরগঞ্জ ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বরে অবস্থানরত হেফাজতে ইসলামের নেতাকর্মীদের স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রীলীগের নেতাকর্মীরা মারধর করায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে।
এ সময় তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতেও অগ্নিসংযোগ করেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে হেফাজত নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিপুল পরিমাণ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।
এ সময় কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজার এলাকা থেকে পুরান থানা ইসলামিয়া সুপার মার্কেট ও বড়বাজার পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয়েছে। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক দাবি করেন, হামলার ঘটনায় তিনিসহ ১২ পুলিশ কর্মকর্তা-কনস্টেবল আহত হয়েছেন।
এ ছাড়া কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন, সাধারণ সম্পাদক ফয়েজ নোমান খানসহ অন্তত ৩৮ নেতাকর্মী ও পথচারী আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি বিজিবি ও র্যাব মোতায়েন করা হয়েছে।
ট্যাগস :

কিশোরগঞ্জে হেফাজত কর্মীদের মারধরের ঘটনায় জেলা আ.লীগ কার্যালয় ভাংচুর

আপডেট সময় : ০১:২৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১