ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় দুই ট্রেনে সংঘর্ষ, হতাহতের শঙ্কা

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৮:০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
  • / ১০৬৪ বার পড়া হয়েছে

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে যাত্রীবাহী ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে।

রবিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এতে বন্ধ হয়ে পড়েছে ঢাকার সঙ্গে চট্টগ্রামের ট্রেন যোগাযোগ।

লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, নাঙ্গলকোটের হাসানপুরে মালবাহী একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী যাত্রীবাহী সোনার বাংলা ট্রেন মালবাহী ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনটির সাতটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন চৌধুরী
আরও বলেন, ঘটনাস্থল থেকে আহত ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতের সংখা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোনার বাংলা ট্রেনটি হাসানপুর স্টেশনে থেমে থাকা কনটেইনার মেইল ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।

ট্যাগস :

কুমিল্লায় দুই ট্রেনে সংঘর্ষ, হতাহতের শঙ্কা

আপডেট সময় : ০৮:০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩