ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় দিনেদুপুরে মা-ছেলেকে গুলি করে হত্যা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:৩৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
  • / ১০৭০ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় দিনেদুপুরে মা-ছেলেকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে এক দম্পতি ও তাদের শিশু সন্তানকে গুলি করেছে এক দুর্বৃত্ত। এতে গৃহবধূ ও তার সন্তান নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার স্বামী।

শহরের কাস্টম মোড় এলাকায় রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। হত্যাকাণ্ডে জড়িত যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শহরের কাস্টম মোড় এলাকায় দম্পতি ও তাদের শিশু সন্তানকে গুলি করেছে এক দুর্বৃত্ত। এতে ঘটনাস্থলেই গৃহবধূ নিহত হন। হাসপাতালে নেওয়ার পর তার শিশু সন্তানটিও মারা যায়। গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, নিহিত ওই স্বামীর অবস্থা আশঙ্কাজনক। তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ঘটনার পরই স্থানীয় জনতা অভিযুক্তকে আটকে করে পুলিশে সোপর্দ করেছে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।

[irp]

ট্যাগস :

কুষ্টিয়ায় দিনেদুপুরে মা-ছেলেকে গুলি করে হত্যা

আপডেট সময় : ১২:৩৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১