ঢাকা ১০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর Logo বিএনপি’র প্রতি আমার অভিমান শুরু হতে চলেছে-রব রাজা

কুষ্টিয়া চাহিদার বিপরীতে টিকার পরিমাণ কম

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:৪৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
  • / ১০৬০ বার পড়া হয়েছে

কুষ্টিয়া চাহিদার বিপরীতে টিকার পরিমাণ কম

জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ায় অবশিষ্ট ২২ হাজার ৪শ ৩৫ জনের মধ্যে মাত্র ১ হাজার জনকে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে আজ শনিবার (২২ মে)। সকাল থেকে কুষ্টিয়ার কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ে এই টিকাপ্রদান শুরু হয়েছে। চাহিদার বিপরীতে টিকার পরিমাণ অনেক কম হওয়ায় বিশৃঙ্খলা হতে পারে এমন আশঙ্কায় টিকাদান কেন্দ্রে পুলিশ ও আনছার সদস্য মোতায়েন করা হয়েছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, কুষ্টিয়ায় জেলায় করোনার প্রথম ডোজ টিকা নিয়েছেন ৬৭ হাজার ৪শ ৮৬ জন। ২৪ এপ্রিল টিকার প্রথম ডোজ দেয়া বন্ধ হয়। এরপর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৫ হাজার ৫১ জন। বাকী আছে ২২ হাজার ৪শ ৩৫ জন।

এরপর থেকেই দ্বিতীয় ডোজের টিকা না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তারা। টিকা শেষ হয়ে যাওয়ায় কুষ্টিয়ায় ১১ মে আপাতত স্থগিত রাখার ঘোষণার নোটিশ দিয়ে করোনার টিকাদান বন্ধ করা হয়।

ডাঃ আনোয়ারুল বলেন, নতুন করে এসেছে মাত্র ২০০ ভাওয়েল টিকা। এ দিয়ে ২০০০ জনকে দ্বিতীয় ডোজ দেয়া যাবে। এরমধ্যে শনিবার (২২ মে) ১০০০ জনকে টিকা দেয়া হচ্ছে। এক্ষেত্রে সিরিয়ালে যারা আগের দিকে আছেন তারাই পাচ্ছেন। আরও ১ হাজার জন টিকা দেয়া হবে পরবর্তী ১/২ দিনের মধ্যে।

সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, আরও টিকা পাওয়ার চেষ্টা চলছে। অবশিষ্টরাও অল্প কিছুদিনের মধ্যেই টিকা পাবেন বলে আশা তার।

[irp]

ট্যাগস :

কুষ্টিয়া চাহিদার বিপরীতে টিকার পরিমাণ কম

আপডেট সময় : ০২:৪৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১