কুড়িগ্রামে শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদরাসায় আলোচনা সভা ও বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৩৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
- / ১০৪৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের সবচেয়ে বড় সাবেক ছিটমহল দাসিয়ারছড়ার শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদরাসায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদরাসার উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ শিক্ষাবর্ষে দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ মার্চ ) সকাল ১১ টায় দাতা আব্দুল খালেকের সভাপতিত্বে শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার শাহ নুর আলমের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক খন্দকার মিজানুর রহমান মিঠু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা শামছুল হক, ত্রাণ বিষয়ক সম্পাদক আইয়ুব আলী জোতদারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন । আলোচনা সভা শেষে বিদায়ি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও ক্রীড়া প্রতিযোগিতাদের কে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে বিদায়ী শিক্ষার্থীসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সুপার শাহ নুর আলম।
হেলাল উদ্দিন ফুলবাড়ী,কুড়িগ্রাম প্রতিনিধি






















