কোটালীপাড়ায় আনুষ্ঠানিক ভাবে বোরোধান কাটা শুরু
- আপডেট সময় : ০৭:৪৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
- / ১০৪৪ বার পড়া হয়েছে
কোটালীপাড়া প্রতিনিধি: মো হোসেন আলী:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আনুষ্ঠানিক ভাবে বোরোধান কাটা শুরু হয়েছে। সোমবার উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের নারিকেল বাড়ি ব্লকের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কোটালীপাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের মাননীয় সচিব খন্দকার শহিদুল্লা এর বোরোক্ষেতে আনুষ্ঠানিকভাবে বোরোধান কর্তন শুরু করা হয় এবং আগত কৃষকদের মধ্যে গেঞ্জি বিতরণ করা হয়।
রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সর্বানন্দ বৈদ্যর সভাপতিত্বে বোরো কর্তন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো: মিলন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃত্তিবাস পান্ডে এবং উপ সহকারী কৃষি অফিসার বিকাশ সরকার ও মনোজ কুমার মৃধা।
[irp]
অনুষ্ঠানটি সার্বিক সহযোগীতা করেন সংশ্লিষ্ট উপ সহকারী কৃষি অফিসার সুমন মৈত্র।অনুষ্ঠান পরিচালনা কালে প্রধান অতিথি কৃষিবিদ মো: মিলন বলেন – এ বছর কোটালীপাড়ায় ২৪৯৪৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। বোরোধান খুবই ভাল হয়েছে এবং ধান পাকা শুরু হয়েছে, তাই আজ আমরা আনুষ্ঠিনিকভাবে বোরো কর্তন শুরু করলাম।
বিশেষ অতিথি কৃত্তিবাস পান্ডে বলেন , অন্যান্য বছরের তুলনায় এ বছর ধান ভাল হয়েছে, যদিও লু হাওয়ার কারনে কোটালীপাড়ার কিছু জমির ধান নষ্ট হয়ে গেছে তারপরও অবশিষ্ট জমিতে কৃষক আশানুরুপ ফলন পাবে।ঝড় বৃষ্টি বা বৈরী আবহাওয়ায় যাতে উৎপাদিত ধান নষ্ট না হয় সেজন্য ৮০% ধান পাকলেই ধান কাটারও পরামর্শ দেয়া হল।
অনুষ্ঠানের শেষে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে আগত চাষীদেরকে ধান কাটতে উদ্বুদ্ধ করতে ব্যক্তিগতভাবে গেঞ্জি বিতরণ করেন।




















