খাগড়াছড়িতে ধর্মজ্যোতিকে ইউপিডিএফ’র সমর্থন
- আপডেট সময় : ০২:৪৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০১০ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে ধর্মজ্যোতিকে ইউপিডিএফ’র সমর্থন
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমার প্রতি সমর্থন জানিয়েছে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ।
রোববার (৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। ইউপিডিএফ’র প্রচার বিভাগের মুখপাত্র নিরন চাকমা সংবাদ বিজ্ঞপ্তিতে প্রদান করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, গত ৬ ফেব্রুয়ারি বিএনপি জাতীয় নির্বাচনকে সামনে রেখে যে ইশতেহার প্রকাশ করেছে তাতে পাহাড়ের মানুষের মৌলিক অধিকারের প্রতিশ্রুতি রাখা হয়নি। সে কারণে ইউপিডিএফ মনে করে জাতীয় সংসদের ভেতরে ও বাইরে পার্বত্য চট্টগ্রামের জনগণের দাবি-দাওয়া ও আশা-আকাঙ্ক্ষা তুলে ধরতে ও তার জন্য সংগ্রামের কোন বিকল্প নেই। পাহাড়ের মানুষের অধিকার রক্ষায় স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমাকে ভোট দেয়ার আহ্বান জানান।
এ বিষয়ে জানতে ধর্মজ্যোতি চাকমাকে বলেন, আমি নির্দিষ্ট কোন দলের প্রার্থী নই। বিবেকের প্রার্থী হিসেবে ভোটের মাঠে লড়ছেন। বিবেকের তাড়নায় কেউ যদি সমর্থন দেয় তিনি স্বাগত জানান।















