খাগড়াছড়িতে মনোনয়ন দাখিল করেছে প্রার্থীরা
- আপডেট সময় : ০৫:৪২:৪০ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / ১০৫৬ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে মনোনয়ন দাখিল করেছে প্রার্থীরা
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে।
মনোনয়ন জমাদানের শেষ দিন আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
একই দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দশ দল সমর্থিত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী।
২৯৮ নং খাগড়াছড়ি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা কাউসার আজিজী মনোনয়ন পত্র দাখিল করেছে। মনোনয়ন দাখিলকালে উভয় প্রার্থীর সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন জমা দেওয়ার পর প্রার্থীরা নির্বাচনী বিধি মেনে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে খাগড়াছড়িবাসী তাদের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারবে।
রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে পরবর্তী নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে।
















