খাগড়াছড়িতে জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী পালিত
- আপডেট সময় : ১২:০০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
- / ১০৪৮ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টারঃ
খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে ছাত্রদলের আয়োজনে সোমবার বিকাল ৫টায় জেলা শহরের কলাবাগানস্থ আদর্শ যুব সংঘ ক্লাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
জেলা ছাত্রদল সভাপতি সাহেদুল হোসেন সুমনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি এডভোকেট মন্জুর মোর্শেদ ভূইয়া ও ক্ষেত্রমোহন রোয়াজা, যুগ্ম-সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু ও অনিমেষ চাকমা রিংকু, কোষাধ্যক্ষ মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ক্ষণি রন্জন ত্রিপুরা, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল আলমসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া ও মিলাত পরিচালনা করেন মাওলানা মোঃ নুরুল আমিন।

























