ঢাকা ১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে রাত পোহালেই নির্বাচন

News Editor
  • আপডেট সময় : ০১:১৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৫৭ বার পড়া হয়েছে

A Bangladeshi woman casts her vote at a polling station in Dhaka, Bangladesh, Sunday, Jan. 5, 2014. Police fired at protesters and more than 100 polling stations were torched in Sunday’s general elections marred by violence and a boycott by the opposition, which dismissed the polls as a farce. (AP Photo/Rajesh Kumar Singh)

খাগড়াছড়িতে রাত পোহালেই নির্বাচন

খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলায় রাত পোহালেই মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচন, কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী উপকরণ। মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন কার্যালয় ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠায় নির্বাচন কমিশন। আগামী কাল রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।

মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনের রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাযায়, নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মোঃ সামছুল হক, স্বতন্ত্র প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম ও বিএনপির প্রার্থী মোঃ শাহা জালাল কাজল প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ৯ সাধারণ কাউন্সিলর পদে ৪০জন ও ৩ সংরক্ষিত কাউন্সিলর পদে ৫জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে ৩নং সংরক্ষিত কাউন্সিলর পদে জয়নাব বিবি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

রির্টানিং কর্মকর্তা ও খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা রাজু আহমেদ বলেন, নির্বাচন কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে ও প্রিজাইডিং কর্মকর্তার কাছে নির্বাচনী উপকরণ বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তারা মালামাল নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রে অবস্থান করবে। এছাড়া স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে সকালে ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছে দেয়া হবে। প্রসঙ্গত, এভার ভোটার ১৮হাজার ৯৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯হাজার ৮০৬জন এবং নারী ভোটার ৯হাজার ১৫৯জন। ৯টি ভোট কেন্দ্রে ৫৫টি বুথে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

ট্যাগস :

খাগড়াছড়িতে রাত পোহালেই নির্বাচন

আপডেট সময় : ০১:১৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১