ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

খাগড়াছড়িতে সাড়ে ৭ হাজার অসহায় পরিবার ইফতার বিতরণ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:২৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
  • / ১০৪৯ বার পড়া হয়েছে

মোফাজ্জল হোসেন ইলিয়াছ/খাগড়াছড়িঃকরোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দেশব্যাপী চলছে লকডাউন। টানা লকডাউনে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন শ্রমজীবী মানুষ। এসব কর্মহীন অসহায় শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

আজ মঙ্গলবার (২৭এপ্রিল) দুপুরের দিকে জেলার কদমতলীতে কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

[irp]

এসময় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আশুতোষ চাকমা, পার্থ ত্রিপুরা জুয়েল, হিরণ জয় ত্রিপুরা, খোকনেশ্বর ত্রিপুরা, মেমং মারমা ও মো. মাঈন উদ্দিন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশ, জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টিকো চাকমা ছাড়াও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, করোনায় সকলকে সচেতন হয়ে মাস্ক ব্যবহারসহ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।

মহামারী করোনা উত্তরণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রাপ্ত এ ইফতার সামগ্রী খাগড়াছড়ির ৯ উপজেলা ও ৩ পৌরসভায় সাড়ে ৭ হাজার মানুষের মধ্যে বিতরণ করা হবে বলে জানিয়েছেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

খেটে খাওয়া কর্মহীন মানুষকে ইফতার সামগ্রী হিসেবে আলু, পেঁয়াজ, ডাল, ছোলা, তেল, চিনি, লবণ ও খেজুর দেয়া হয়েছে।

ট্যাগস :

খাগড়াছড়িতে সাড়ে ৭ হাজার অসহায় পরিবার ইফতার বিতরণ

আপডেট সময় : ০৮:২৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১