ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে সোমবার ইউপিডিএফের সড়ক অবরোধ

Md Elias
  • আপডেট সময় : ০৫:১৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
  • / ১০৭৪ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে সোমবার ইউপিডিএফের সড়ক অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকা আধাবেলা সড়ক অবরোধ পিছিয়ে ২১ মার্চ ঘোষণা করা হয়েছে। ইউপিডিএফের সংগঠক মিলন চাকমা ওরফে সৌরভের মৃত্যু এবং মহালছড়ি পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এ অবরোধ।

আজ শনিবার (১৯ মার্চ) দুপুরে জেলা ইউনিট ও সহযোগী সংগঠনের জরুরি সমন্বয় সভা শেষে ইউপিডিএফের প্রচার এবং প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি, জরুরি ঔষধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যান, সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত গাড়ি এ অবরোধের আওতামুক্ত থাকবে।

সড়ক অবরোধ সফল করতে বাস, ট্রাক, জিপ, সিএনজিচালিত অটোরিকশা, টমটম মালিক-চালক ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

এর আগে ইউপিডিএফর সংগঠক মিলন চাকমা ওরফে সৌরভের মৃত্যু এবং মহালছড়িতে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে রোববার (২০ মার্চ) আধাবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছিল সংগঠনটি।

[irp]

ট্যাগস :

খাগড়াছড়িতে সোমবার ইউপিডিএফের সড়ক অবরোধ

আপডেট সময় : ০৫:১৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২