ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর Logo পুলিশের ৭শত সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, আহত অন্তত-১৪

খাগড়াছড়িতে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

Astha DESK
  • আপডেট সময় : ০৪:৫৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • / ১১৫৯ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলার দীঘিনালায় কিশোর নুরুল ইসলাম হৃদয় হত্যাকাণ্ডে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার (১০ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আব্দুল্লাহ আল মামুন এই রায় দেন।

একই সাথে আসামিদেরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

যাবজ্জীবন পাওয়া আসামিরা হলেন, দীঘিনালা বেতছড়ি এলাকার মোবারক হোসেন
আক্তার হোসেন ও আসাদুল ইসলাম। বর্তমানে সবাই পলাতক আছে।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় আমজাদ হোসেন, মোঃ আরিফ হোসেন, নুরুল আলম, শফিক মিয়াকে বেকসুর খালাস দেন আদালত।

আদালতের রায়ে বলা হয়, ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে মসজিদের সামনে থেকে বইমেলায় নিয়ে যাওয়ায় কথা বলে আসামিরা নুরুল ইসলাম হৃদয়কে অপহরণের পর হত্যা করে। এ ঘটনায় নিহতের পিতা মোঃ আঃ ছালাম বাদী হয়ে ওই বছরই দীঘিনালা থানায় মামলা করে। ২০১৩ সালে চার্জশিট জমা দেয় পুলিশ। ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে এ রায় প্রদান করা হয়।

ট্যাগস :

খাগড়াছড়িতে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০৪:৫৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪