ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

খাগড়াছড়ির বিশুদ্ধ পানি সরবরাহ করছে রেড ক্রিসেন্ট

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৩:৩৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
  • / ১০৪৯ বার পড়া হয়েছে

মোফাজ্জল হোসেন ইলিয়াছ/খাগড়াছড়িঃ

খাগড়াছড়ি জেলার দুর্গম পাঁচ গ্রামে পানির সংকটাপন্ন এলাকায় ওয়াশ প্রকল্পের আওতায় তিন সপ্তাহব্যাপী বিশুদ্ধ পানি সরবরাহ শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিট।

আজ মঙ্গলবার সকালে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম সীমানা পাড়া ও জেলার চন্দ্রকিরণ কার্বারী পাড়ায় আনুষ্ঠানিকভাবে পানি বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। এতে সহায়তা করছে খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগ এবং ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস।

[irp]

প্রথম দিনের পানি বিতরণকালে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের এফও ধীমান ত্রিপুরা, মোঃ দিদারুল আলম (রাফি), এইচপিও জোসি চাকমা, যুব সদস্য আল আমিন ও অভি বড়ুয়া।

খাগড়াছড়ি জেলার সীমানা পাড়া, চন্দ্রকিরণ কার্বারী পাড়া, মিলন কার্বারী পাড়া, আটমাইল ও নয়মাইল এলাকায় তিন সপ্তাহে পাঁচ শতাধীক পরিবারকে প্রায় এক লক্ষ লিটার পানি সরবরাহ করা হবে বলে জানিয়েছেন সংস্লিষ্টরা।

সীমানা পাড়ার কার্বারী চয়ন ত্রিপুরা বলেন, আমাদের গ্রামের মানুষজন অনেক দূর থেকে ঝর্ণার পানি এনে খায়। রেড ক্রিসেন্ট থেকে পানি দেয়ায় আমাদের কষ্ট কমেছে।

চন্দ্রকিরণ কার্বারী পাড়ার বাসিন্দা হেনা ত্রিপুরা বলেন, আমরা গ্রামের মানুষ একঘন্টা হেঁটে গিয়ে আনি। এখন ছড়া শুকিয়ে যাওয়ায় পানি নাই। রেড ক্রিসেন্ট থেকে পানি দেয়ায় আমাদের উপকার হয়েছে।

খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের এফও মোঃ দিদারুল আলম (রাফি) বলেন, পাহাড়ের দুর্গম গ্রামগুলোতে বসবাসরত জনগোষ্ঠীর মানুষজন বর্তমান সময়ে তীব্র পানির সংকটে রয়েছেন। তাদের পানির সংকট লাঘবে আমরা তিন সপ্তাহ বিশুদ্ধ পানি সরবরাহ শুরু করেছি।

ট্যাগস :

খাগড়াছড়ির বিশুদ্ধ পানি সরবরাহ করছে রেড ক্রিসেন্ট

আপডেট সময় : ০৩:৩৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১