শিরোনাম:
খানসামায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত
Doinik Astha
- আপডেট সময় : ০৩:৫০:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
- / ১০৬৫ বার পড়া হয়েছে
নিজামুল ইসলাম, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ সবার আগে সুশাসন, জনসেবায় উন্নয়ন স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ পালিত হয়েছে। রবিবার (২৩ জুলাই) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। ইউএনও মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, এসিল্যান্ড মারুফ হাসান, ওসি চিত্তরঞ্জন রায়, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।




















