শিরোনাম:
খুলনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড
Astha DESK
- আপডেট সময় : ১০:৪৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / ১০০০ বার পড়া হয়েছে
খুলনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড
আস্থা ডেস্কঃ
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় আইসিটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে কার্যালয়ের দ্বিতীয় তলায় আইসিটি কক্ষে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মাসুদ রানা বলেন, সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
আস্থা/এমএইচ



















