খুলনা বিভাগে করোনায় নতুন শনাক্ত ২০৬, মৃত্যু ৭
- আপডেট সময় : ০৪:৪৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
- / ১০৫৮ বার পড়া হয়েছে
খুলনা বিভাগে করোনায় নতুন শনাক্ত ২০৬, মৃত্যু ৭
অনলাইন ডেস্কঃ খুলনা বিভাগে গত রোববার থেকে আজ সোমবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আরও ২০৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আজ সোমবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন খুলনার দুইজন, বাগেরহাটের একজন, যশোরের একজন, সাতক্ষীরার একজন, নড়াইলের একজন এবং কুষ্টিয়ার একজন।
[irp]
একই সময় করোনা পজিটিভ এসেছে খুলনার ৫৩ জনের, বাগেরহাটের ১২ জনের, সাতক্ষীরার ৩৭ জনের, যশোরের ৪৩ জনের, নড়াইলের ৯ জনের, ঝিনাইদহের ৫ জনের, কুষ্টিয়ার ৩৩ জনের, চুয়াডাঙ্গার ১১ জনের এবং মেহেরপুরের ৩ জনের। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ জন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনায় করোনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০১ জন। যার মধ্যে আইসিইউতে রয়েছেন ১১ জন। গত ২৪ ঘণ্টায় খুলনায় দুইজন করোনা রোগী মৃত্যুবরণ করেন। এ ছাড়া করোনা উপসর্গে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
[irp]

























