ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

গভীর রাতে তরুণীর ঘরে মেম্বার, গণপিটুনি

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:২৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
  • / ১০৪৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃনোয়াখালীর কোম্পানীগঞ্জে মধ্যরাতে এক তরুণীর (১৮) ঘর থেকে স্থানীয় ইউপি সদস্যকে (মেম্বার) আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। অভিযুক্তের নাম নাম হেলাল হোসেন (৪৮)।

সোমবার (৩ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৮ নম্বর চরএলাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আটক হেলাল ওই এলাকার মৃত নূরুল হকের ছেলে এবং একই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ইউপি সদস্য হেলাল হোসেনকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

[irp]

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন থেকে হেলাল মেম্বার ওই তরুণীকে মোবাইল ফোনে উত্ত্যক্ত করে আসছিলেন। সোমবার রাতে কথা আছে বলে তিনি ওই তরুণীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টাকালে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে। পরে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

ভুক্তভোগী তরুণী জানান, স্থানীয় ইউপি সদস্য হেলাল গত কয়েক মাস থেকে মোবাইল নম্বর সংগ্রহ করে তাকে নানাধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা বলে আসছিলেন। সোমবার রাতে তাকে ফোন দিয়ে কথা আছে বলে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এসে মেম্বারকে হাতেনাতে আটক করে। এসময় তিনি বিভিন্ন সময়ের বেশ কিছু কুরুচিপূর্ণ কথাবার্তার কল রেকর্ড এলাকাবাসীকে শোনান।

কোম্পানীগঞ্জ থানার এসআই মো. রিয়াদুল হাসান রাত ৩টার দিকে আটক ইউপি সদস্য হেলালকে থানায় নিয়ে আসেন বলে নিশ্চিত করেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, হেলাল নামে চরএলাহীর একজন ইউপি সদস্যকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক করা হয়েছে। বাদীর অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

গভীর রাতে তরুণীর ঘরে মেম্বার, গণপিটুনি

আপডেট সময় : ১১:২৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১