শিরোনাম:
গহীন অরন্যে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
Astha DESK
- আপডেট সময় : ১১:০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩
- / ১১০০ বার পড়া হয়েছে
গহীন অরন্যে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার জেলার টেকনাফের গহীন অরণ্য থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো লাশের পরিচয় শনাক্ত হয়নি। আজ শুক্রবার (৩০জুন) বিকালে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, টেকনাফ কেরুনতলির পশ্চিম পাহাড়ে রাখালেরা গরু আনতে গেলে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় একটি লাশ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) নাছির উদ্দীন মজুমদার বলেন, পাহাড় থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।





















