ঢাকা ১২:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

গাইবান্ধা সদর থানার ওসি তদন্তের বিরুদ্ধে রংপুর বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:৫৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
  • / ১০৯৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা সদর থানার ওসি তদন্তের বিরুদ্ধে রংপুর বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান

গাইবান্ধা সদর থানার ইন্সপেক্টর তদন্ত মজিবর রহমানের বিরুদ্ধে আসামীর নিকট থেকে টাকা নিয়ে পেশাদার সাংবাদিকের নামে হয়রানী ও মিথ্যা মামলা দায়েরের ঘটনায় সুষ্ঠ তদন্ত চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে রংপুর বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছেন প্রেসক্লাব গাইবান্ধার নেতৃবৃন্দ।

২৯ মার্চ সোমবার সকাল সাড়ে ১১টায় গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর হাতে এই স্মারকলিপি তুলে দেন প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি কে.এম. নেয়ামুল আহসান পামেল, যুগ্ন সাধারণ সম্পাদক জাভেদ হোসেন, শাহজাহান সিরাজ, রিপন আকন্দ, ছালাম আশেকী, রকি প্রমুখ।

উল্লেখ্যযে, গত ৭ মার্চ রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে শহরের থানা পাড়ায় একই পাড়ার সাখোয়াত হোসেন শেলী পৌর নির্বাচনের জের ধরে প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভি’র গাইবান্ধা জেলা প্রতিনিধি খালেদ হোসেনের উপর অতর্কিত হামলা চালায়।

এ ঘটনায় সাংবাদিক খালেদ হোসেন বাদী হয়ে পরের দিন সদর থানায় অভিযুক্ত সাখোয়াত হোসেন শেলীর বিরুদ্ধে মামলা করেন। তার দুইদিন পর আসামী সাখোয়াত হোসেন শেলী পলাতক থাকা অবস্থায় তার স্ত্রীর মাধ্যমে সাংবাদিক খালেদ হোসেনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। যা পরবর্তীতে গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) মো: মুজিবুর রহমান সাংবাদিক খালেদ হোসেনের নামে দায়ের করা মামলাটি মিথ্যা বলে সাংবাদিকদের নিকট স্বীকারও করেন।

ট্যাগস :

আপডেট সময় : ১০:৫৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১