গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৫০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০১১ বার পড়া হয়েছে
গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় কুকিছড়া পাড়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ২৯৮ নং খাগড়াছড়ি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়াকে খাগড়াছড়ি সংসদীয় আসনে জনসমর্থন বৃদ্ধি করে বিজয়ী করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৪ জানুয়ারী) হাফছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে শহীদ জিয়া স্মৃতি সংসদ খাগড়াছড়ি জেলা ও গুইমারা উপজেলা শাখা যৌথ আয়োজন এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের প্রধান সমন্বয়ক মুফতী রবিউল ইসলাম শামীম।
শহীদ জিয়া স্মৃতি সংসদ গুইমারা উপজেলা শাখার সভাপতি চাইলাপ্রু মারমা’র সভাপতিত্বে বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খনি রঞ্জন ত্রিপুরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ জিয়া স্মৃতি সংসদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ইউসুফ আলী, জেলা বিএনপি’র শিক্ষা বিষয়ক সম্পাদক নারায়ণ ত্রিপুরা এবং শহীদ জিয়া স্মৃতি সংসদের খাগড়াছড়ি জেলা ও উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিপু মারমা প্রমূখ।
পাহাড়ের সকল মানুষকে সাম্প্রদায়িকতা ও বিভেদ ভুলে সমতার বন্ধনে আবদ্ধ হয়ে বৈষম্যমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে উল্লেখ করে প্রধান অতিথি বলেন, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে একটি পরিবেশবান্ধব ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলার পাশাপাশি নিপীড়িত, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার করতে হবে।
প্রধান অতিথি আরও বলেন, বৈষম্যমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হলে পাহাড়ের পরীক্ষিত নেতা জননেতা ওয়াদুদ ভূঁইয়াকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করতে হবে, ওয়াদুদ ভূঁইয়া দীর্ঘদিন ধরে পাহাড়ের মাটি ও মানুষের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থেকে উন্নয়নমূলক কাজ করে আসছেন।
মুফতী রবিউল ইসলাম শামীম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈষম্যমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করছেন এবং পার্বত্য চট্টগ্রামের মাটি ও মানুষের উন্নয়নের জন্য দলের সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে।
















