ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় আবেদন তিন লাখ দুই হাজার

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০২:৩৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
  • / ১১২৩ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি: ২০২২-২৩ শিক্ষাবর্ষে ২২টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছে ৩ লাখ ২ হাজার শিক্ষার্থী। আবেদনের সময় গতকাল (রোববার) রাতেই শেষ হয়েছে। বাড়ানো হবেনা আবেদনের সময়সীমা। শনিবার (পহেলা মে) বিশ্বস্ত সূত্রে এসব তথ্য জানা যায়। সূত্রে জানা যায়, এবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান অর্থাৎ ‘এ’ ইউনিটে৷ ‘এ’ ইউনিটে ১ লাখ ৬৬ হাজার শিক্ষার্থী আবেদন করেছে। মানবিক অর্থাৎ ‘বি’ ইউনিটে ৯৬ হাজার শিক্ষার্থী এবং বাণিজ্য অর্থাৎ ‘সি’ ইউনিটে আবেদন করেছে ৪০ হাজার শিক্ষার্থী। সে হিসেবে ৩টি ইউনিটে মোট ৩ লাখ ২ হাজার আবেদন পড়েছে। নাম প্রকাশ না করার শর্তে গুচ্ছভুক্ত একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, পরবর্তী সকল পদ্ধতি যথাসময়ে হবে৷ এবার পরীক্ষার আগের দিন পর্যন্ত শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। আনুষঙ্গিক বিষয়ে পরবর্তী সভায় সিদ্ধান্ত হবে। প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষে সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন শুরু হয়৷ আগামী ২০ মে ‘বি’ ইউনিট, ২৭ মে ‘সি’ ইউনিট ও ৩ জুন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছরও ওয়েবসাইটে প্রদত্ত পরীক্ষা কেন্দ্রের তালিকা থেকে শিক্ষার্থীরা একটি কেন্দ্র পছন্দ করতে পারবে। ভর্তি পরীক্ষার সকল তথ্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (www.gstadmission.ac.bd) পাওয়া যাবে।

ট্যাগস :

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় আবেদন তিন লাখ দুই হাজার

আপডেট সময় : ০২:৩৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩