ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করার ক্ষমতাই নাই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের! Logo ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী Logo নির্বাচনের পর অনেকাংশ ক্ষেত্রেই মালিকানা ফিরে পেয়েছি: অর্থমন্ত্রী Logo দখলদারদের বিরুদ্ধে হামলা জোরদান করেছে ইরান Logo জ্বালানি ব্যয় মেটাতে ২ বিলিয়ন ডলার ঋণ নিচ্ছে সরকার Logo এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় করলো ইরান Logo বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি Logo জীবিত ছেলেকে মৃত দেখিয়ে মামলা: শেখ হাসিনা-কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি Logo ইউনূসের মতো অযোগ্য ও বাটপার শাসক হাজার বছরেও আসেনি-আনিস আলমগীর Logo নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ চায় আওয়ামী লীগ

গুজবে কান না দিয়ে ৯৯৯ এ ফোন করার অনুরোধ পুলিশের

News Editor
  • আপডেট সময় : ১১:৩২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
  • / ১১৩০ বার পড়া হয়েছে

অপপ্রচার, গুজব ও মিথ্যা তথ্যে কান না দিতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। কোনো ব্যাপারে তথ্যের সত্যতা যাচাই করতে হলে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিতে অনুরোধ জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ সোমবার বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা এক বার্তায় এই অনুরোধ জানান।

বার্তায় বলা হয়, সম্প্রতি দেশে দুর্ভাগ্যজনকভাবে কয়েকটি সম্পূর্ণ গুজব সৃষ্ট অত্যন্ত নৃশংস ঘটনা ঘটেছে। সম্পদ বিনষ্ট হয়েছে ও নীরিহ মানুষের প্রাণহানি ঘটেছে। দেশকে অস্থিতিশীল করার অভিপ্রায়ে একটি স্বার্থান্বেষী মহল স্পর্শকাতর ধর্মীয় বিষয়সহ নানা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও জনশৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করছে।

দেশের কোনো সুখবর বিএনপি নেতাদের গায়ে জ্বালা ধরায়: ওবায়দুল কাদের

এতে আরো বলা হয়, বাংলাদেশের সাধারণ মানুষ শান্তিপ্রিয়। তারা যেকোনো প্রকার নিষ্ঠুরতা, সহিংসতা, বর্বরতা ও উগ্রবাদের বিরুদ্ধে। কোনো প্রকার গুজবে কান না দিতে এবং যেকোনো তথ্য ও সংবাদ যাচাই ব্যতীত বিশ্বাস না করতে জনগণের প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ পুলিশ।

এ ধরনের সব বেআইনি কর্মকাণ্ড কঠোরহস্তে দমন করা হবে জানিয়ে যেকোনো তথ্য ও সংবাদের সত্যতা যাচাই করতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগের পাশাপাশি নিকটস্থ থানায় যোগাযোগ করতে অনুরোধ করেছে বাংলাদেশ পুলিশ।

গুজবে কান না দিয়ে ৯৯৯ এ ফোন করার অনুরোধ পুলিশের

আপডেট সময় : ১১:৩২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০