ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী Logo হাতিয়ায় ধর্ষণের অভিযোগ সঠিক নয়, দাবি পুলিশের Logo বিক্ষোভের ডাক দিল ১১ দলীয় জোট Logo চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নবনির্বাচিত এমপি Logo গনদাবীতে পরিণত হচ্ছে ওয়াদুদ ভুইয়াকে মন্ত্রী করার দাবী Logo এআই ইম্প্যাক্ট সামিটের জন্য শপথে আসছেন না নরেন্দ্র মোদি

গৃহবধূকে বিবস্ত্র করে ভিডিও ঘটনায় আরও একজন আটক

News Editor
  • আপডেট সময় : ১০:৩৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
  • / ১১০৯ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় মাইন উদ্দিন সাহেদ নামে আরও একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাকে একলাশপুর থেকে আটক করা হয়।

এর আগে মামলার অন্যতম আসামি দেলোয়ারের সহযোগী আবুল কালামকে কুমিল্লার দাউদকান্দির মারুফা নামক স্থান থেকে গ্রেফতার করে রাতেই বেগমগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এ নিয়ে এ মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি বাদলসহ পাঁচ জন ও ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ স্থানীয় ইউপি মেম্বারসহ চারজনসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সাতজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে এনে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এবার চার শিশুর বিরুদ্ধে ধর্ষণের মামলা!

এদিকে ঘটনার মূল মাস্টারমাইন্ড দেলোয়ার হোসনকে অস্ত্রসহ র্যাব-১১ নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে। বর্তমানে তিনি র্যাব হেফাজতে দুই দিনের রিমান্ডে আছেন।

বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, দেলোয়ারের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় নির্যাতিতা নারী যেহেতু ধর্ষণ মামলা করেছেন, সে মামলায় আমরা তাকে শোন এরেস্ট দেখিয়ে আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছি। সেটি মঞ্জুর হলে তাকে আনা হবে।

তিনি বলেন, মামলার তিন নম্বর আসামি আবুল কালামের বিরুদ্ধে ধর্ষণ, পর্নোগ্রাফি ও নারী নির্যাতন দমন আইনে তিনটি মামলায় সাত দিন করে রিমান্ডের আবেদন করে আজ বৃহস্পতিবার আদালতে নিয়ে যাওয়া হবে। বাকি আসামিদের ধরতেও অভিযান চলছে।

গৃহবধূকে বিবস্ত্র করে ভিডিও ঘটনায় আরও একজন আটক

আপডেট সময় : ১০:৩৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০