ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গ্লোবাল টেলিভিশন’র সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধ

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৫:৩৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২
  • / ১০৭৩ বার পড়া হয়েছে

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঢাকায় গ্লোবাল টেলিভিশন’র সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি টেলিভিশন চ্যানেল গ্লোবাল টেলিভিশন এর প্রধান কার্যালয়ের মূল ফটকে সাংবাদিকদের উপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসী মুন্না বাহিনীকে গ্রেফতারের দাবীতে ঝালকাঠি জেলায় ‘মানববন্ধন’ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ১০ টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঝালকাঠি জেলার সাংবাদিকদের আয়োজনে গ্লোবাল টেলিভিশনের ঝালকাঠি প্রতিনিধি কামরুল হাসান মুরাদ এর সঞ্চলনায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ ) প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি শফিউল আজম টুটুল, সাংবাদিক রাজ্জাক হোসেন পিন্টু প্রমুখ।

এ সময় বক্তারা গ্লোবাল টেলিভিশনের সাংবাদিকসহ সারা দেশে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ সংশ্লিস্ট কর্তৃপক্ষ ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অবিলম্বে অপরাধীদের শাস্তির আওতায় আনার দাবী জানান।

মানববন্ধনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার প্রায় অর্ধশতাধিক সংবাদকর্মী অংশ নেন।

ট্যাগস :

গ্লোবাল টেলিভিশন’র সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধ

আপডেট সময় : ০৫:৩৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২