ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন Logo সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতার লক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন

ঘুমন্ত স্ত্রীর দুই পায়ের রগ কেটে দিলেন স্বামী

Astha DESK
  • আপডেট সময় : ০৭:১৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • / ১০৭৮ বার পড়া হয়েছে

ঘুমন্ত স্ত্রীর দুই পায়ের রগ কেটে দিলেন স্বামী

স্টাফ রিপোর্টারঃ

লক্ষ্মীপুরে ঘুমন্ত স্ত্রীর দুই পায়ের রগ কেটে দিয়েছে স্বামী। একই সঙ্গে ধারালো অস্ত্র দিয়ে ওই নারীর মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়েছে এবং পাথর দিয়ে দুই হাত-পা থেঁতলে দেওয়া হয়েছে।

গতকাল শনিবার (১৫ মার্চ) রাতে লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কালু হাজী সড়কের একটি বাসায় দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটে।

আহত রিনা বেগম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার কসাইবাড়ির আলমগীর হোসেনের স্ত্রী। পেশায় নির্মাণশ্রমিক আলমগীর স্ত্রী-সন্তানদের নিয়ে কালু হাজী সড়কের ভাড়াবাসায় থাকতেন।

পুলিশ ও রিনার পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতের খাবার শেষে রিনা ছেলেমেয়েদের নিয়ে ঘুমিয়ে পড়েন। স্বামী আলমগীর বাসায় এসে ঘুমন্ত স্ত্রীর ওপর হামলা চালান। পরে প্রতিবেশীরা এসে ওই নারীকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

রিনার ভাই হোসেন আহমেদ বলেন, ‘রিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা খুব খারাপ। ঢাকা থেকে এসে থানায় মামলা করা হবে। কোনো কারণ ছাড়া আলমগীর আমার বোনকে কুপিয়েছে। হাত-পায়ের রগ কেটে দিয়েছে।

সদর থানার ওসি মোঃ আবদুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, রিনা বেগম ও আলমগীর হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এর জেরে ঘুমন্ত স্ত্রীর পায়ের রগ কেটে দেন আলমগীর হোসেন। তাঁকে ধরতে অভিযান চলছে।

ট্যাগস :

ঘুমন্ত স্ত্রীর দুই পায়ের রগ কেটে দিলেন স্বামী

আপডেট সময় : ০৭:১৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫