ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে কলেজছাত্র খুন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:২৬:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
  • / ১০৪৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে আলমগীর হোসেন ইমন নামে এক কলেজছাত্র খুন হয়েছেন। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার পূর্ব চরখিজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন ইমন একই এলাকার মোবারক আলী ফকিরের বাড়ির আবদুল ছালামের ছেলে। চট্টগ্রাম মহসিন কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন তিনি।আটক দু’জন হলেন- মোহাম্মদ সৈয়দ ও মাহবুবুর রহমান।

[irp]

নিহতের বাবা আবদুল ছালাম বলেন, দীর্ঘদিন ধরে আমার জমি দখলের চেষ্টা ও নানা ধরনের হুমকি ধমকি দিয়ে আসছিলেন একই এলাকার নবীদুল হকের ছেলে খোরশেদ আলম। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাত ১২টার দিকে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রসহ অর্ধশতাধিক বহিরাগত সন্ত্রাসী নিয়ে সীমানা দেয়াল নির্মাণের চেষ্টা করেন তিনি।

এ সময় আমরা বাধা দিলে ফিরে যাওয়ার সময় বাড়ির পাশ থেকে আমার ছেলেকে জোর করে টেনে হিঁচড়ে রাস্তার কিছু দূর নিয়ে গিয়ে হত্যা করে পালিয়ে যান তারা।

এ ব্যাপারে বোয়ালখালী থানার ওসি মো. আবদুল করিম বলেন, ঘটনার পরপর অভিযান চালিয়ে জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে। লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

[irp]

ট্যাগস :

চট্টগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে কলেজছাত্র খুন

আপডেট সময় : ০৫:২৬:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১