ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

চলতি মাসে আবহাওয়ায় পরিবর্তন,কালবৈশাখীর সঙ্গে নিম্নচাপ-বন্যার শঙ্কা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
  • / ১০৫৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃচলতি মাসে দেশের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন দেখা যাবে। এ মাসে একদিকে আকস্মিক বন্যা, নিম্নচাপ, ঘূর্ণিঝড় ও শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আভাস আছে, আবার অন্যদিকে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত ও তীব্র দাবদাহও দেখা দিতে পারে।

আগামী এক মাসের আবহাওয়ার আগাম পরিস্থিতি তুলে ধরতে আবহাওয়া অধিদফতরে অনুষ্ঠিত এক বৈঠকে এসব তথ্য জানানো হয়েছে।

বৈঠকের তথ্য জানিয়ে আবহাওয়াবিদ শ ম সাজু জানান, প্রতি মাসের শুরুতে অধিদফতরের পরিচালকের সভাপতিত্বে আবহাওয়া বিশেষজ্ঞ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠক থেকেই চলতি মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস তৈরি করা হয়। এর সাথে আগের মাসের একটি পর্যালোচনাও থাকে।

গত মাসের পর্যালোচনায় দেখা গেছে, এপ্রিল মাসে উল্লেখযোগ্য পরিবর্তন হলো সারা দেশে স্বাভাবিক অপেক্ষা ৭৯ শতাংশ বৃষ্টিপাত কম হয়েছে। চলতি মে মাসেও সারা দেশে স্বাভাবিক অপেক্ষা কিছুটা কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

[irp]

স্বাভাবিক বৃষ্টিপাত বলতে প্রত্যেক বিভাগের জন্যে মাস হিসেবে আলাদা আলাদা পরিমাণকে বোঝানো হয়। যেমন মে মাসের জন্যে রাজশাহীতে ১৯৬ মি.মি., রংপুরে ২৬১ মি.মি., ঢাকায় ২৯২ মি.মি. বরিশালে ২৬০ মি.মি., চট্টগ্রামে ৩১০ মি.মি., খুলনায় ১৭৫ মি.মি., সিলেটে ৫১০ মি.মি., ময়নসিংহে ৩৮০ মি.মি. বৃষ্টিপাতকে স্বাভাবিক বৃষ্টিপাত বোঝানো হয়েছে।

আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আর দেশের উত্তর ও মধ্য অঞ্চলে দুই থেকে তিনদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে ৫ থেকে ৭ দিন বজ্রসহ শিলাবৃষ্টি ও হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।

আর মে মাসে দেশের পশ্চিম অঞ্চলে একটি দাবদাহ বয়ে যেতে পারে। যার তাপমাত্রা হতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি এবং সারা দেশে মৃদু থেকে মাঝারি দাবদাহ বয়ে যেতে পারে।

ট্যাগস :

চলতি মাসে আবহাওয়ায় পরিবর্তন,কালবৈশাখীর সঙ্গে নিম্নচাপ-বন্যার শঙ্কা

আপডেট সময় : ১০:০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১