চলতি সপ্তাহ থেকে শীতের প্রকোপ বাড়বে
- আপডেট সময় : ০৮:৫৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
- / ১১০৭ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক:সারাদেশে মঙ্গলবার থেকে রাতের তাপমাত্রা কমতে পারে। এসময় বাড়বে শীতের প্রকোপ।রোববার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে বলা হয়, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে।
আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে; ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে; ৩১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য সতর্কবাণী নেই এবং সংকেত দেখাতে হবে না।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে,উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ২৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৪৩ মিনিটে।
























