ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদা না পেয়ে ভাগ্নের বাড়িতে আগুন দিলেন মামা

Astha DESK
  • আপডেট সময় : ০৫:২১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / ১২৩৬ বার পড়া হয়েছে

চাঁদা না পেয়ে ভাগ্নের বাড়িতে আগুন দিলেন মামা

পাবনা প্রতিনিধিঃ

চাঁদা না দেওয়ায় ভাগ্নের বাড়িতে আগুন দিল ‌‌মাদক ব্যবসায়ী মামা। এ ঘটনায় ৭-৮ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে করেছে ভুক্তভোগী ভাগীনা। এনিয়ে উপজেলা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাত ৩টার দিকে পাবনার সুজানগর উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের হুদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আজ শুক্রবার (২৭ জুন) দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ভাগীনা ইমন মাহমুদ। সে হুদারপাড়া গ্রামের সোহরাব শেখের ছেলে ও পেশায় ফ্রিল্যান্সার।

অভিযুক্ত টুটুল মোল্লা ওই এলাকার আব্দুল আজিজ মোল্লার ছেলে ও এলাকার চিশ্চিত মাদক ব্যবসায়ী। থানায় একাধিক মামলার আসামি।

অভিযোগ সূত্রে জানা গেছে, ইমন মাহমুদ ফ্রিল্যান্সিং করে দোতলা ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করছেন। প্রায় বছর খানেক ধরে বাড়ি নির্মাণের কাজ করছেন কয়েকজন মিস্ত্রি। চলতি বছরের জানুয়ারি মাসের ১০ তারিখে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন আপন মামা টুটুল মোল্লা। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় ভাগ্নে ইমনকে বিভিন্নভাবে হেনস্থা ও প্রাণনাশের হুমকি দেন।

এছাড়াও শ্রমিকদের ব্যাপক মারধর এবং বিল্ডিংয়ের কাজ বন্ধ করে দেওয়া হয়। তখন এলাকার ব্যক্তিদের উপস্থিতিতে পারিবারিক মীমাংসার চেষ্টা করে। এরই পরিপ্রেক্ষিতে টুটুল মোল্লা ও তার সহযোগী হাসান আলীর নেতৃত্বে একদল লোক নির্মাণাধীন বাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগ করে।

এ ঘটনায় আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র সিমেন্ট, ইলেকট্রনিক্স সামগ্রী, স্যানিটারী সামগ্রী, মূল্যবান কাগজপত্র ও পানি তোলার মটরসহ ঘরে আগুন ধরিয়ে দেয় এবং অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং প্রাণনাশের হুমকি প্রদান করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ভূক্তভোগী ইমন মাহমুদ বলেন, আমার আপন মামা আমার থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছে। এর চেয়ে আর দুঃখজনক ঘটনা কি হতে পারে?। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমার বাড়িতে অগ্নিসংযোগ করেছে। তিনি চিশ্চিত মাদক কারবারী। তার বিরুদ্ধে থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত টুটুল মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সুজানগর থানার ওসি মজিবর রহমান বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করা হয়েছে। মামলা নথিভুক্ত করা হবে।

ট্যাগস :

চাঁদা না পেয়ে ভাগ্নের বাড়িতে আগুন দিলেন মামা

আপডেট সময় : ০৫:২১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫