ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:২৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
  • / ১০৫০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ আলমডাঙ্গায় ১৫ ফুট লম্বা একটি তাজা গাঁজা গাছসহ হুমায়ন গাইন (৩৩) নামের এক গাঁজা চাষি ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর ১ টার দিকে উপজেলার প্রাগপুর গ্রাম থেকে গাঁজা গাছসহ ব্যবসায়ীকে আটক করে। হুমায়ন হারদি ইউনিয়নের প্রাগপুর গ্রামের সানোয়ার গাইনের ছেলে।

জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের প্রাগপুর গ্রামের সানোয়ার গাইনের ছেলে হুমায়ন। সে দীর্ঘদিন যাবৎ গাঁজার ব্যবসা চালিয়ে আসছিলো।

ব্যবসার পাশাপাশি নিজ বাড়ির আঙ্গিনায় ১ টি গাঁজার গাছ চাষ করে। গাছটি প্রায় ১৫ ফুট উচ্চতায় বেড়ে ওঠে।

গাছ চাষের ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় এসআই হাসনাইন, এসআই সুফল কুমার বিশ্বাস, এএসআই আব্দুল হামিদ সঙ্গীয় ফোর্স মাদক ব্যবসায়ী হুমায়নের বাড়িতে অভিযান চালায়।

[irp]

অভিযানে হুমায়নের বাড়ির আঙ্গিনায় ১৫ ফুট একটি গাঁজা গাছ উদ্ধার সহ মাদক ব্যবসায়ী হুমায়নকে গ্রেফতার করে পুলিশ।

আলমডাঙ্গা থানার ওসি আলমঙ্গীর কবির জানান, প্রাগপুর থেকে একটি তাজা গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। এছাড়াও বাড়ির মালিক মাদক ব্যবসায়ী হুমায়নকে মাদক আইনে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হচ্ছে।

[irp]

ট্যাগস :

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ১১:২৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১